আলোর গতির সমান হবে স্টারলিংক ইন্টারনেটের গতি!

৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:৩৪  
কৃত্রিম উপগ্রহ নির্ভর ইন্টারনেট সেবা স্টারলিংকের ডেটা স্থানান্তর সক্ষমতা হবে প্রায় আলোর গতির সমান। স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের বরাত দিয়ে এই খবর জানিয়েছে গিজমো চায়না। খবরে বলা হয়, বর্তমানে ডিশ, স্যাটেলাইট ও গ্রাউন্ড স্টেশনের উপর স্টারলিংকের নেটওয়ার্ক নির্ভরশীল। তবে গ্রাউন্ড স্টেশনগুলো কৃত্রিম উপগ্রহের সাথে যোগাযোগে অধিক সময় নেওয়ায় দ্রুতগতিতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দেখা দেয়। তাই আগামীতে গ্রাউন্ড স্টেশন নাও থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে স্পেসএক্স প্রধান। ইলন মাস্ক জানিয়েছেন, শিগগিরই গোটা সুমেরুবৃত্ত থেকে গ্রাউন্ড স্টেশন উপাদান সরিয়ে নেয়া হবে এবং পর্যাপ্ত ব্যান্ডউইথ দেয়া হবে। ইলন মাস্ক দাবি করেছেন, গতানুগতিক অপটিকাল ফাইবারের গতির তুলনায় লেজারের ট্রান্সমিশন গতি ৪০ শতাংশ দ্রুততর হবে। ফলে বিশ্ববাসী অত্যন্ত দ্রুত গতিতে ডেটা স্থানান্তর করতে পাবেন। আগামীতে স্টারলিংক এক লাখ ৮০ হাজার ৮৩২ মাইল গতিতে ডেটা প্যাকেট স্থানান্তর করতে পারবে। এ গতি শূন্যে আলোর গতির আনুমানিক প্রায় ৯৭ শতাংশ। ডিবিটেক/বিএমটি